মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• নিচের সিকুয়েন্সটিকে ঘিরে একটি স্পেশালিটি লুকিয়ে আছে, পারবেন বের করতে? 8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0 (প্রান্ত) ২• বাজার থেকে একটা জিনিস কিনে আনলাম। যে দেখে জিনিসটাকে, সেই ওটা তার বলে দাবি করে। বলতে হবে জিনিশটা কী? (সাব্বির) ৩• গতকাল দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। দুপুরবেলা তাড়াহুড়ো করে সময় দেখতে গিয়ে সামান্য ভুল করে ফেললাম। ঘন্টার কাঁটাটিকে মিনিটের কাঁটা এবং মিনিটের কাঁটাটিকে ঘন্টার কাঁটা হিসেব করায় ঘড়িতে সময় আসল সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখাল। তাহলে ঘড়িতে আসল সময় কত ছিল? (সাব্বির) ৪• বন্ধু A, B, C এবং D কে একটা সেতু পার হতে হবে। সেতুটা এতোই সরু যে একসাথে দুজনের বেশি তাতে উঠতে পারবে না। রাত্রিটা এতোই অন্ধকার যে টর্চলাইট ছাড়া যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। অথচ এই চারজনের কাছে টর্চলাইট আছে মাত্র একটা। যদি পৃথকভাবে সেতু পার হওয়া যেত, তাহলে A এর সময় লাগত 1 মিনিট, B এর 2, C এর 5 এবং D এর 10 মিনিট। কিন্তু য...